প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ব্রুনাই দারুসসালামের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আগ্রহ প্রকাশ করেছেন। ব্রুনাই দারুসসালামে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান। এটি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সাক্ষাতে, জনশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি এবং বিমান যোগাযোগসহ দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।
শামা ওবায়েদ ইসলাম ব্রুনাইয়ের শ্রমবাজারে বাংলাদেশের প্রবেশাধিকার আরও বাড়ানোর এবং বাংলাদেশি নাগরিকদের জন্য অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করেন। অর্থনৈতিক সম্পর্কের প্রসঙ্গে, তিনি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। এর ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের অব্যবহৃত সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন। দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ-ব্রুনাই চেম্বার অব কমার্স গঠনের প্রস্তাবও তিনি দেন।
শামা ওবায়েদের প্রস্তাবগুলোকে ব্রুনাইয়ের হাইকমিশনার স্বাগত জানান। তিনি একই সাথে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রুনাইয়ের বাজারে বাংলাদেশের ওষুধ, পাটজাত পণ্য, কৃষিপণ্য এবং আমের জন্য বাজারসুবিধা বৃদ্ধির আহ্বান জানাতে ভুলেননি।
বৈঠকে বাংলাদেশ ও ব্রুনাইয়ের চেম্বার অব কমার্স, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের সমন্বয়ে একটি যৌথ ব্যবসায়ী গ্রুপ গঠনের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়ে ওঠে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন