প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের রাজধানী সানার নিকটবর্তী একটি গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার ফলে নিহতের সংখ্যা ৩৩ জনে পৌঁছেছে। এই হামলায় আহত হয়েছেন আরও ৩৯ জন।
হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি এই তথ্য প্রকাশ করেছেন। আল জাজিরায় প্রকাশিত খবর অনুযায়ী,
তিনি জানান, শনিবার (৭ নভেম্বর) সানার পূর্বাঞ্চলে অবস্থিত বানি হাশিশ জেলার আল শারিয়াহ গ্রামে একাধিক বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
আলাসবাহি দাবি করেছেন, হামলার ফলে গ্রামের বেশ কিছু বাড়ি, সড়ক, অ্যাম্বুলেন্স কর্মী এবং বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেছেন, হামলার পর নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩৯ জন।
এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এ হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন