প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনা সদরের গয়েশপুর এলাকায় মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে দুই জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন তরুণ। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯ টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন, সদর উপজেলা গয়েশপুর এলাকার জালালপুর নতুন পাড়ার মোজাফফরের ছেলে সেলিম (৪৫) এবং অপরজন নয়ন মিয়া (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জালালপুর থেকে গয়েশপুর যাওয়ার পথে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। একই সময় আরও দু’জন আহত হন, যাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের মতে, গয়েশপুর থেকে জালালপুরের এই সড়কটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। এই সড়কে ঘটে যাওয়া বেশিরভাগ দুর্ঘটনার পেছনে রয়েছে বিভিন্ন যানবাহন ও তরুণ বাইকারদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন