প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঘটে যাওয়া এক ঘটনায় ভুট্টাক্ষেতে টিয়া পাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবককে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাকে ১ হাজার টাকা জরিমানা করেছে। এর পর মিনার আলীকে ভবিষ্যতে পাখি শিকার না করার মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়।
রোববার (১৬ আগস্ট) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একটি ভুট্টাক্ষেতে অভিযান চালিয়ে মিনার আলীকে টিয়া পাখিসহ আটক করা হয়।
অভিযানের সময়ে উদ্ধার করা টিয়া পাখিগুলোকে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বিচারে পাখি শিকার হলে জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। এজন্য সবাইকে পাখি শিকার থেকে বিরত থাকতে এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন