প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করার সময় পুলিশ দুই স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে আটক করেছে।
বুধবার (১১ নভেম্বর) রাত আটটার দিকে স্মৃতিস্তম্ভের পিছন দিক থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন মেহেরপুর শহরের গোরস্থান পাড়ার ইয়ারুল ইসলামের ছেলে ইব্রাহিম ইসলাম আকাশ (২৪) এবং শিশুবাগান পাড়ার বাবু বিশ্বাসের ছেলে আলী কদর শাওন (১৯)।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জামিনুর রহমান খান জানিয়েছেন, শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ডিবি ও সদর থানা পুলিশের একটি টহল দল অবস্থান করছিল। রাত আটটার দিকে কলেজের বাউন্ডারি টপকিয়ে পেছন দিক থেকে প্রবেশ করে স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী আকাশ ও শাওন। তারা স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা শুরু করে। এই সময় পুলিশের টহলরত দল তাদের ধাওয়া করে এবং এক পর্যায়ে তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন