প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন-গভির গর্বের সাথে উল্লেখ করেছেন যে তিনি ফিলিস্তিনি বন্দিদের জীবনকে নরক বানানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তিনি সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্যও প্রার্থনা করার দাবি করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বিতর্কিত বক্তব্য ও পদক্ষেপের বিষয়টি তুলে ধরেছেন।
রোববার এক্সে প্রকাশিত একটি বার্তায়, বেন-গভির ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ) নাৎসি হিসেবে অভিহিত করে বলেন, তারা শিশু হত্যার প্রশিক্ষণ দেয়। তিনি একইসাথে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
অন্য একটি পোস্টে, ইসরাইলের এই চরমপন্থি মন্ত্রী জানান, লাভি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিরা একটি কেক তৈরি করেছিলেন যা কারা কর্তৃপক্ষ দ্বারা বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি দাবি করেন, বন্দিরা নির্বাচনের একটি বিষয় উদযাপন করার জন্য তাদের সীমিত খাবার থেকে কয়েক দিন ধরে জ্যামের চামচ এবং পাউরুটির টুকরো জমিয়ে ওই তথাকথিত ‘কেক’ তৈরি করেছিলেন।
ঘটনার খবর পাওয়ার পর কেকটি জব্দ করা হয় এবং এতে জড়িত বন্দিদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিচার করে তাদের নির্জন কারাবাসে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন