প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ (টুকু) বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। জানা গেছে, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর শাহবাগে অবস্থিত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি কালের কণ্ঠকে জানান, গত কয়েকদিন ধরে মন্ত্রী ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার শ্বাসকষ্টের মাত্রা কিছুটা বেড়ে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার ফুসফুসে ইনফেকশন রয়েছে এবং তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন