প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মাদক আইনের মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত শুনানি পেছানোর জন্য আবেদন পেশ করেন।
আবেদনে উল্লেখ করা হয়, পরীমণির সন্তানকে টিকা দেওয়ায় জ্বর দেখা দিয়েছে। পাশাপাশি সন্তানের জন্মদিন উপলক্ষে আদালতে তিনি উপস্থিত হতে সক্ষম হননি। পরে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। মামলার অপর দুই আসামি হলেন পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদার।
২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলেছিলেন চিত্রনায়িকা পরীমণি। তার কয়েক দিনের মধ্যে ওই বছরের ৪ আগস্ট, র্যাব অভিযান চালিয়ে তাঁর বাড়িতে মদ ও মাদক উদ্ধারের বিষয়টি প্রকাশ করে। পরে পরীমণিকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করে র্যাব। এক মাস কারাগারে থাকার পর তিনি মুক্তি পান। এরপর ২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমণি ও আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়। অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমণি হাইকোর্টে আবেদন করেন। ২০২২ সালের ১ মার্চ, হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমণির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে মামলার পুনরায় অভিযোগ গঠনের আদেশ আসে উচ্চ আদালত থেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন