প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডান্ডিতে একটি বিশেষ ম্যাচে লড়াই করেছে স্কটল্যান্ড-কানাডা। ম্যাচটি ছিল ওয়ানডের ইতিহাসে ৫ হাজারতম।
স্মরণীয় এই ম্যাচে স্কটল্যান্ড ৯ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে। ২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কানাডার জন্য ৬ বলে ১২ রান প্রয়োজন ছিল। অথচ স্কটল্যান্ডের প্রয়োজন ছিল ১ উইকেট। সাফওয়ান শরীফের প্রথম বলে ২ রান নিয়ে ৫ বলে ব্যবধান ১০ করেন জাহিদ শিরজাদ।
তবে ফিরতি বলেই জর্জ মুন্সিকে ক্যাচ দিয়ে বসলে কানাডার জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। অপর প্রান্তে থাকা অধিনায়ক সাদ বিন জাফরের অপরাজিত ৪০ রান তাই অকার্যকর হয়ে পড়ে।
শুরুটা ভালো না হলেও ওপেনার যবুরাজ শামরার ৭৮ রানের সৌজন্যে এক সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল কানাডা। তবে ব্র্যান্ডন ম্যাকমুলান (৩ উইকেট) ও ওলিভার ডেভিডসন (২) পরে স্কটল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনেন। ১৮১ রানে ৭ উইকেট হারানোর পর কানাডা তখন বড় পরাজয়ের দ্বারপ্রান্তে ছিল।
কিন্তু অষ্টম উইকেটে ৬৮ বলে ৮৪ রানের জুটি গড়ে কানাডাকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন সাদ ও আনশ প্যাটেল। তবে ১২ বলে যখন তাদের জয়ের জন্য ১৭ রান প্রয়োজন, ঠিক তখনই আউট হলেন প্যাটেল। ৪১ রানে আউট হয়ে তার সঙ্গে কানাডার জয়ের আশা পড়ে যায়।
এর আগে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট লিগ টুর্নামেন্টে ফিনলে ম্যাকক্রেথের সেঞ্চুরিতে ২৮১ রানের সংগ্রহ অর্জন করে স্কটল্যান্ড।
১১২ রানের ইনিংস খেলা এই ওপেনার ক্যারিয়ারের অভিষেক ওয়ানডে সেঞ্চুরিটি সাজান ৯টি চার ও ২টি ছক্কা নিয়ে। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন মাইকেল জোনস। প্রতিপক্ষের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন জাহিদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন