প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাতারের উত্তর উপকূলের নিকটবর্তী একটি ট্যাংকারে একাধিক প্রজেক্টাইল আঘাত হানার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বুধবার এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটি জানায়, কাতারের মদিনাত আশ শামাল থেকে প্রায় ৯৪ কিলোমিটার (৫৮ মাইল) উত্তরে ট্যাংকারটিতে একাধিক প্রজেক্টাইল আঘাত হানে।
ইউকেএমটিও এই ঘটনায় কতজন নিহত বা আহত হয়েছেন, সে সম্পর্কে কোনো সংখ্যা জানায়নি। তারা উল্লেখ করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। হামলার শিকার জাহাজটির মালিকানা বা পতাকাবাহী দেশের তথ্যও প্রকাশ করা হয়নি।
পারস্য উপসাগরের মাঝামাঝি এলাকায় সাধারণত কোনো জাহাজে হামলার ঘটনা বিরল। বাণিজ্যিক জাহাজ চলাচলবিষয়ক সাময়িকী দ্য মেরিটাইম এক্সিকিউটিভ জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে উপসাগরের পশ্চিম অংশে কোনো ট্যাংকারে হামলার এটিই প্রথম খবর।
এ বিষয়ে কাতার এখনও কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, ঘটনাটি কাতারের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) মধ্যে ঘটেছে। সাম্প্রতিক সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা বেড়ে গেছে। এই সরু জলপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। সূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন