প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাপানের ফুকুওকা বিমানবন্দরে একটি ফ্লাইট বাতিল করা হয়েছে, কারণ বিমানের কার্পেটের নিচে সাপ পাওয়া গেছে। সাপটি প্রথমে বিমানের এক মেকানিকের নজরে আসে।
সাপটির দৈর্ঘ্য ছিল প্রায় ৪০ সেন্টিমিটার, তবে এটি বিষধর নয়। প্রায় ২৪ ঘণ্টা পর একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ সাপটিকে উদ্ধার করেন।
বিমানটি ইজুমো বিমানবন্দর থেকে ফুকুওকায় পৌঁছানোর পর কাগোশিমা প্রশাসনিক এলাকার উদ্দেশ্যে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সাপটি দেখতে পাওয়ার পর ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এটি ধারণা করা হচ্ছে যে, সাপটি বন্য পরিবেশ থেকে বিমানের ভেতরে প্রবেশ করেছে। তবে সাপটি কীভাবে বিমানের ভেতরে ঢুকল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের দুর্ভোগের জন্য জাপানের বিমান সংস্থা জাপান এয়ার কমিউটার দুঃখ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, তাদের কোনো বিমানের যাত্রীদের বসার জায়গায় সাপ পাওয়ার ঘটনা এটি প্রথমবারের মতো ঘটেছে।
বিমান সংস্থাটি এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘আমাদের জানামতে, বিমানের যাত্রীকক্ষে সাপ ঢুকে পড়ার ঘটনা আগে কখনো ঘটেনি। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।’
এর আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে হাওয়াইগামী একটি ফ্লাইটে ভুল করে সাপ নিয়ে উঠেছিলেন এক ব্যক্তি।
২০২২ সালেও কেবিনের ভেতরে সাপ দেখতে পাওয়ায় এয়ারএশিয়ার একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়েছিল।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন