প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন পূজার সময় মুক্তি পেতে চলেছে ‘দেশু ৭’ সিনেমা, যার প্রচারে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে উপস্থিত ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলী। এই প্রচারমঞ্চে তাদের নাচ-গান এবং একসঙ্গে উপস্থিতি দর্শকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।
শুভশ্রীকে কালো-সাদা পোশাক পরিহিত অবস্থায় এবং দেবকে কালো টি-শার্ট ও জ্যাকেটে দেখা যায়। তবে অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশের পর তাদের পোশাকের চেয়ে বেশি আলোচনায় এসেছে তাদের পুরোনো সম্পর্ক ও বর্তমান সময়ের পর্দার বাইরের রসায়ন।
২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে দেব ও শুভশ্রীর জুটি দর্শকদের নজরে আসে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও ২০১৩ সালে সেই সম্পর্কের অবসান ঘটে। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার করছেন। অন্যদিকে দেবের সম্পর্কের কথা প্রকাশ্যে রয়েছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে।
দেব-শুভশ্রীকে আবার একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন। কেউ বর্তমান সঙ্গীদের ধৈর্য নিয়ে রসিকতা করেছেন, আবার কেউ লিখেছেন, ‘এক্সের সঙ্গে সময় কাটানোর মজাই আলাদা।’ এমনকি শুভশ্রীকে উদ্দেশ্য করে কেউ কেউ খোঁচামূলক মন্তব্যও করেছেন।
তবে দেব ও শুভশ্রীর একসঙ্গে উপস্থিতির মূল উদ্দেশ্য ছিল তাদের নতুন সিনেমা ‘দেশু ৭’। এটি এই জুটির সপ্তম সিনেমা। ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও দেবের কাঁধে রয়েছে। সিনেমাটি আগামী ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন