প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মো. ইরফান (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যংয়ের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার ইরফান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য। তিনি বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম ও ফাতেমা খাতুনের ছেলে।
অভিযানকালে তাঁর কাছ থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, পাঁচটি অস্ট্রেলীয় ডলার এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতার ইরফানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি-১৫।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন