প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যার ঘটনায় দায়ের করা মামলায় স্বামী সাখাওয়াত আলী নোবেল এবং তার সহযোগী এস এম ফরহাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছে আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মীর আদালতে মামলার শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করেন শিমুর ময়নাতদন্তকারী চিকিৎসক স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের প্রজ্ঞা পারমিতা দত্ত। তার সাক্ষ্যগ্রহণের পর আদালত আগামী ২৬ অক্টোবর আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানির জন্য নির্ধারণ করে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলাটিতে মোট ৩৩ জন সাক্ষীর মধ্যে আদালত ২০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে স্থানীয় সংবাদ পেয়ে কলাতিয়া ফাঁড়ির পুলিশ এবং কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ও কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হযরতপুর ইউনিয়ন পরিষদের আলীপুর ব্রিজের ৩০০ গজ উত্তর পাশে পাকা রাস্তা সংলগ্ন ঝোপের ভিতর থেকে বস্তাবন্দি অবস্থায় ৩২ বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের পরিচয় নিশ্চিত করার জন্য আঙুলের ছাপ সংগ্রহ করা হয়। পরবর্তীতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। তথ্য-প্রযুক্তির সাহায্যে মৃতদেহের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
তদন্তের সময় জানা যায়, মৃতদেহটি চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর। দাম্পত্য কলহের কারণে ওই বছরের ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৭-৮ টার মধ্যে যেকোনো সময়ে শিমুকে হত্যা করা হয়। এই ঘটনায় শিমুর ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ২৯ অগাস্ট মামলাটি তদন্ত করে কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর শহিদুল ইসলাম দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। একই বছরের ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন