ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রী জুলাই যোদ্ধা শাহিন আহমেদের পুনর্বাসনের দায়িত্ব নিলেন


প্রধানমন্ত্রী জুলাই যোদ্ধা শাহিন আহমেদের পুনর্বাসনের দায়িত্ব নিলেন

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমান, জুলাই যোদ্ধা শাহিন আহমেদের পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ করেছেন। শাহিন আহমেদ, যিনি গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন, তার পুনর্বাসনের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন।

আজ এই তথ্যটি জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। শাহিন আহমেদের অসহায়ত্বের কথা জানার পর, প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য।

এরপর, কৃষিবিদ মোকছেদুল মোমিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শাহিন আহমেদের খোঁজখবর নেয় এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর রামপুরায় বিটিভির সামনের সড়কে আন্দোলন চলাকালে শাহিন আহমেদ গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন: নওগাঁয় দুর্গোৎসব উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ

গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি শারীরিক জটিলতার কারণে ভারী কাজ করতে পারছেন না। বর্তমানে, শাহিন আহমেদ কর্মক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এপিএলের ড্রাফটে নিবন্ধন করলেন বাংলাদেশের আট ক্রিকেটার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


এপিএলের ড্রাফটে নিবন্ধন করলেন বাংলাদেশের আট ক্রিকেটার

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরের জন্য খেলোয়াড় ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের আটজন ক্রিকেটার। এই তালিকায় সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা অন্তর্ভুক্ত আছেন। এছাড়া, তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনও ড্রাফটে স্থান পেয়েছেন।

এবারের ড্রাফটে বিশ্বের বিভিন্ন দেশের এক হাজারেরও বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, গুদাকেশ মোতি ও আলজারি জোসেফ। ইংল্যান্ড থেকে নাম লিখিয়েছেন লুক উড, রিস টপলি ও জেমস ভিন্স। শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গাও ড্রাফটে অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রথমে গত ২৭ সেপ্টেম্বর ড্রাফট আয়োজনের পরিকল্পনা ছিল, তবে তা স্থগিত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে খেলোয়াড় বাছাইয়ের এই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের দ্বিতীয় আসর মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ ২৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

এপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটির মালিকানা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। বাকি দুটি দলের মালিকানা চূড়ান্ত না হওয়ায় ড্রাফট পিছিয়ে দেওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ড্রাফটে নাম নিবন্ধন করলেও আট বাংলাদেশি ক্রিকেটারের কেউ দল পাবেন কি না, তা জানা যাবে চূড়ান্ত বাছাইয়ের পর। তাঁদের অংশগ্রহণ নিশ্চিত হলে আফগানিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও বৃদ্ধি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করবে পরিবেশমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করবে পরিবেশমন্ত্রী

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, সেন্টমার্টিন দ্বীপে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা এবং পর্যটকবাহী জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে।

মন্ত্রী বলেন, দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটকদের নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আজ সোমবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক গমন বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এসময় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম উপস্থিত ছিলেন।

মন্ত্রী উল্লেখ করেন, সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য অক্ষুণ্ন রেখে পর্যটন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। দ্বীপের ধারণক্ষমতা, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানির প্রাপ্যতা এবং সামুদ্রিক প্রতিবেশের ওপর পর্যটনের প্রভাব বিবেচনায় নেওয়া জরুরি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মতামতের ভিত্তিতে পর্যটন ব্যবস্থাপনার বিষয়গুলো অধিকতর পর্যালোচনা করা হবে।

পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশ ট্যুরিজম বোর্ড স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে ট্রাভেল পাস ও কিউআর কোডসংবলিত টিকিট ক্রয় এবং পরিবেশ সংরক্ষণমূলক নির্দেশনা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি দ্বীপে নিষিদ্ধ পলিথিন বহন বন্ধ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন নিরুৎসাহিত করা এবং পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার আহ্বান জানান।

সভায় ২০২৬-২০২৭ পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে পর্যটক গমন ও অবস্থান নিয়ন্ত্রণ, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। পর্যটনের সময়সীমা, দৈনিক পর্যটক সংখ্যা এবং পর্যটকবাহী জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

সভায় পর্যটন নিয়ন্ত্রণে বিদ্যমান নির্দেশনাগুলোও পর্যালোচনা করা হয়। ২২ অক্টোবর ২০২৫ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকেরা দিনের বেলায় সেন্টমার্টিন ভ্রমণ করে একই দিনে ফিরে আসবেন; রাত্রিযাপন করতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপন করা যাবে। পর্যটকের সংখ্যা গড়ে প্রতিদিন দুই হাজারের বেশি হবে না এবং ফেব্রুয়ারি মাসে পর্যটক যাতায়াত বন্ধ থাকবে। এসব বিধান পুনর্বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

সামুদ্রিক কাছিম, পাখি, প্রবালসহ দ্বীপের জীববৈচিত্র্য সুরক্ষায় বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো বলবৎ থাকবে। এসব নির্দেশনায় রাতে সমুদ্রসৈকত ও সংলগ্ন এলাকায় আলো জ্বালানো, শব্দ সৃষ্টি ও বারবিকিউ পার্টি করা; কেয়াবনে প্রবেশ এবং কেয়া ফল সংগ্রহ ও ক্রয়-বিক্রয়; সৈকতে মোটরসাইকেলসহ অনুরূপ যানবাহন চালানো নিষিদ্ধ রয়েছে।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা, পর্যটন ব্যবসায়ী ও পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন, পর্যটন ব্যবসায়ীরা অনলাইনে সভায় অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে নিজ বাড়ি থেকে বেলী খাতুন (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


রাজশাহী নগরীতে নিজ বাড়ি থেকে বেলী খাতুন (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) রাতে নগরীর কেদুর মোড় এলাকার ওই বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বেলী খাতুন ওই বাড়িতে একাই থাকতেন। তাঁর স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। চার ছেলেমেয়ে দেশের বাইরে থাকেন। ফলে বাড়িতে তিনি একাই বসবাস করতেন।
স্থানীরাজশাহী নগরীতে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহয় সূত্রে জানা গেছে, বাড়ির এক ভাড়াটিয়া দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও বেলী খাতুনের কোনো সাড়া পাননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে তাঁর মরদেহ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করা হয়।
নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী জানান, বেলী খাতুনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পুলিশ। তবে হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় নিহতের গৃহকর্মীসহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে পরিচ্ছন্নতাকর্মীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে পরিচ্ছন্নতাকর্মীকে হত্যা

সিলেট নগরীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে।

রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নগরীর কাস্টঘর সুইপার কলোনি এলাকায় এই ঘটনার সূত্রপাত ঘটে।

নিহত হৃদয় সিলেট সিটি করপোরেশনের কর্মী ছিলেন এবং তার পরিবারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোববার রাতে হৃদয়ের স্ত্রী পিংকী রানীর দিকে মুঠোফোন দিয়ে ছবি তুলছিলেন আমিন নামে এক ব্যক্তি। এই বিষয়টি নিয়ে হৃদয়ের সঙ্গে আমিনের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আমিন ফোন করে কিছু সহযোগীকে ডেকে আনেন। তারা এসে হৃদয়ের ওপর হামলা চালিয়ে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজন জানান, ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় তার ভাইকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। সোমবার (১২ অক্টোবর) ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%