প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মতিঝিল এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে চাঁদার দাবিতে হামলা চালিয়ে দোকানপাট বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয় একটি ক্লাবে একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়েছে কিশোর গ্যাংয়ের প্রধান জাহিদ হাসান ও তার সহযোগিদের দ্বারা। পরে ২০ হাজার টাকা আদায়ের পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও নির্যাতিত ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে মুন্না অভিযোগ করেন। এসময় তার স্ত্রী রুপা বেগম, ছোট ভাই মো. শুভ এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে মুন্না জানান, তিনি দীর্ঘদিন ধরে মতিঝিল ক্লাবপাড়ায় ভাতের হোটেলের ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ৭ থেকে ৮ মাস আগে মতিঝিল এলাকার কিশোর গ্যাংয়ের প্রধান জাহিদ হাসান, ইমুন, আজমির, রানা, মাজেদ, পানি বাবুসহ পনেরো জনের একটি সন্ত্রাসী দল তার হোটেলে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। একদিন তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে দোকানের ক্যাশ ভেঙে বিশ হাজার টাকা লুট করে নেয়।
এ ঘটনার পর মুন্না বাদি হয়ে মতিঝিল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। উক্ত মামলায় পুলিশ জাহিদ হাসানকে গ্রেফতার করে। দীর্ঘ চার মাস জেল খেটে জাহিদ হাসান গত সেপ্টেম্বর মাসে বের হয়ে পুনরায় তার দোকানে কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে এসে ব্যাপক হামলা চালায়, ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনার পর মুন্না মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি আরও জানান, একটি বিশেষ রাজনৈতিক দলের পরিচয়ে সন্ত্রাসীরা মতিঝিল এলাকায় দীর্ঘদিন ধরে ব্যাপক চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে।
এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ কোন প্রতিবাদ করতে পারছে না। সন্ত্রাসীদের ভয়ে ইতিমধ্যেই অনেক ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন। এ ব্যাপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী, স্বারাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন