প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা লোহিত সাগরের কৌশলগত আল-মাখা বন্দরে হুতি বিদ্রোহীরা ৬টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এই হামলায় বন্দরের কিছু অবকাঠামো ও মাছ ধরার নৌকায় আগুন লেগে যায়, এবং পোর্ট সিকিউরিটির এক সদস্য নিহত হয়েছেন, পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন।
শনিবার, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনী একটি বিবৃতিতে এই তথ্য প্রদান করেছে।
বিবৃতিতে সামরিক মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি উল্লেখ করেছেন যে, আল-মাখা বন্দরে গত শুক্রবারের হামলায় হুতি বিদ্রোহীরা ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
তিনি আরও জানান, এই হামলায় বন্দরের নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু ঘটে এবং দুই নাবিক নিখোঁজ রয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, হামলার ফলে অন্তত ৮ জন বেসামরিক লোক আহত হয়েছেন।
সামরিক মুখপাত্র এই ঘটনায় বলেন, খাদ্য ও পণ্য আমদানির জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এই বন্দর, এবং বেসামরিক অবকাঠামোর ওপর আক্রমণ ইয়েমেনি জনগণের ওপর ‘একদম শ্বাসরুদ্ধকর অবরোধ আরোপ করার হুতি গোষ্ঠীর দৃঢ় সংকল্পকেই’ তুলে ধরে।
হুতি বিদ্রোহীরা মূলত ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী, যা ইয়েমেনের রাজধানী সানা এবং সৌদি আরবের সংলগ্ন পশ্চিম ও উত্তর অংশসহ ইয়েমেনের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করে।
সূত্র: আল-জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন