প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের অভিষেক ম্যাচে স্পেনকে তিনি একাই রুখে দিয়েছিলেন কেপ ভার্ডের গোলকিপার ভোজিনহা। ম্যাচ শেষ হওয়ার পর আক্ষেপ করে বলেছিলেন যে, টাকার অভাবে মাকে যুক্তরাষ্ট্রে খেলা দেখতে নিয়ে আসতে পারেননি তিনি। এই ঘটনার পর প্রবল আলোচনা-সমালোচনা শুরু হয়।
এই ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নড়েচড়ে বসেছে। সেখানে একজন কর্মকর্তা জানিয়েছেন, ভোজিনহার মায়ের ভিসা নিয়ে কাজ করছে তারা।
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে গত সোমবার বিশ্বকাপে অভিষেক হয় কেপ ভার্ডের। লক্ষ্যে থাকা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের আটটি শটই ঠেকিয়ে দিয়ে ক্যারিবিয়ান দেশটির দারুণ অর্জনের নায়ক ভোজিনহা।
পরে তিনি জানান যে, ভিসা না থাকায় তার মা যুক্তরাষ্ট্রে আসতে পারেননি। তিনি বলেন, ভিসার জন্য যে অর্থ দিতে হয়, সেটা জোগাড় করতে না পারায় উনি এখানে আসতে পারেননি। আমরা যথা সময়ে ওই পরিমাণ অর্থের ব্যবস্থা করতে পারিনি। তিনি এখানে থাকলে আমার ভালো লাগত।
ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ১৫ হাজার ডলারের বন্ড দিতে হয় যে ৫০টি দেশের, এর মধ্যে একটি হচ্ছে কেপ ভার্ড।
ভোজিনহার বক্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, তার ভিসার অনুরোধের কোনো রেকর্ড তাদের কাছে নেই। তিনি আরও জানিয়েছেন, খেলোয়াড়দের পরিবারের সদস্যদের জন্য ওই বন্ড দেওয়ার প্রয়োজন নেই।
একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ভোজিনহার মায়ের এখন কার্যকর পাসপোর্ট নেই এবং পাসপোর্ট পাওয়ার কাজ চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন