প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজার এলাকাবাসীর উদ্যোগে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা প্রদান করা
মঙ্গলবার (২৮ জুলাই) ছৈদলবাজারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতির বাস্তবায়ন ইতোমধ্যে চলমান রয়েছে। তিনি বলেন, ইনশাআল্লাহ কুলাউড়ার সার্বিক উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি দৃঢ়ভাবে বলতে পারি, গত চার মাসে কুলাউড়ায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, অতীতে কোনো সংসদ সদস্যের সময় এত ব্যাপক উন্নয়ন হয়নি।
এ সময় রাজনৈতিক বক্তব্যে তিনি এনসিপির নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর সমালোচনা করেন এবং প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে তাকে “বাটপার” বলে উল্লেখ করে বলেন, নাকে টিপ দিলে দুধ বের হয় মীরজাফরের মতো একটা গালিতে পরিণত হবে পাটোয়ারীর, সে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু,
সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু,সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি'র নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন