প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিনেতা ও নির্মাতা আবদুল্লাহ আল সেন্টু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নেকলেস’-এ একক অভিনয় করেছেন। এই চলচ্চিত্রটির প্রদর্শনী ১ ডিসেম্বর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের [ইউএলএবি] স্থায়ী ক্যাম্পাসে দুপুর ১২টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে।
নাজমুল মুহাম্মদের রচনা ও পরিচালনায় নির্মিত ‘নেকলেস’-এ সেন্টু একজন পরিচ্ছন্নতাকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। তিনি মন্তব্য করেন, “সব সময় আমি ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হওয়ার চেষ্টা করি।
এটাও তেমন একটি প্রজেক্ট।” ইতোমধ্যে চলচ্চিত্রটি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হয়েছে এবং দুটি শাখায় পুরস্কৃতও হয়েছে।
সেন্টুর অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে— ‘মাইসেলফ অ্যালেন স্বপন’, ‘পুনর্জন্ম-৩’, ‘কারাগার’, ‘শুক্লপক্ষ’ ও ‘পয়জন’। এছাড়া, ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর নির্মিত চলচ্চিত্র ‘বেনি’ নির্বাচিত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন