প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের ফলস্বরূপ হচ্ছে ৩৬ জুলাই।
তিনি আরও বলেন, জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামের মাধ্যমে।
মন্ত্রী আরও বলেছেন, ছাত্র-শিক্ষক, কবি-সাহিত্যিক, পেশাজীবী এবং সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধতার সফল সমাপ্তি ঘটে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে।
আজ রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় জাগ্রত জুলাই ফোরামের আয়োজনে 'শহীদদের আত্মত্যাগ, আমাদের দায় ও নতুন বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ আলোচক হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।
পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন বিলিয়ে দিয়ে ছাত্ররা আমাদের ঋণী করে গেছেন।
এখন শহীদদের ঋণ পরিশোধের পালা এসেছে। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহীদদের ঋণ শোধ করতে হবে।
মন্ত্রী আরো উল্লেখ করেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বিরোধ নয় বরং ভিন্নমতকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই।
তিনি বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে গঠনমূলক সমালোচনা করা। জুলাইয়ের প্রশ্নে কোনো আপস নয়। তথাপি তিনি জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকারের কথা সবাইকে মনে করিয়ে দেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগ্রত জুলাই ফোরামের আহ্বায়ক আলহাজ্ব আহমেদ জীবন।
অতিথি হিসেবে হাসান আল মামুন, সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ, ড. শহীদুল আলম, আলোকচিত্র গ্রাহক ও মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন