প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধা সদর উপজেলার দুই বিসিআইসি সার ডিলারকে জরিমানা করা হয়েছে মোট ৪২ হাজার টাকা। এই জরিমানা করা হয়েছে ক্যাশমেমো ছাড়া সার বিক্রি এবং ক্যাশমেমোতে উল্লিখিত সারের পরিমাণের সঙ্গে প্রকৃত বিক্রীত সারের পরিমাণের মধ্যে অসংগতি পাওয়ার কারণে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বুধবার বিকেলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো- মেসার্স আতাউর রহমান এবং মেসার্স সাইদার রহমান ট্রেডার্স।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষকদের কাছে সার বিক্রির সময় যথাযথভাবে ক্যাশমেমো প্রদান করা হয়নি এবং ক্যাশমেমোতে উল্লিখিত সারের পরিমাণের সঙ্গে প্রকৃত বিক্রীত সারের পরিমাণের অসংগতি পাওয়া গেছে। এই কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউএনও সবুজ কুমার বসাক বলেন, "সার বিক্রিতে অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি ও কৃষকদের হয়রানি প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন