০৪:১৫ পি.এম
আরব উপসাগরে চলাচলের সময় কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-বাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। এই ঘটনা স্থানীয় সময় শুক্রবার রাতে ঘটে বলে জানিয়েছেন কাতার গ্যাস পরিবহন কম্পানি নাকিলাত।
কাতার স্টক এক্সচেঞ্জে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘আল মায়েদা’ নামের ট্যাংকারটিতে অজ্ঞাত বস্তু আঘাত হানে। তবে এতে জাহাজের কোনো নাবিক আহত হননি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জাহাজটি নিরাপদ ও সচল রয়েছে। ঘটনার প্রভাব মূল্যায়ন করা হচ্ছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হলো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘থিওডোর রুজভেল্ট’
প্রসঙ্গত, নাকিলাত কাতারের সব বন্দর ও টার্মিনালে জাহাজ পরিবহনসেবা দেওয়ার পাশাপাশি টাগবোট ও অন্যান্য সামুদ্রিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন