প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ রাসেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, অস্ত্র, মাদক, চুরি ও হত্যা মামলাসহ মোট ৩৮টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার সোনারামপুর এলাকায় লা ভিডা হাসপাতালের পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেলের বিরুদ্ধে আশুগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ডাকাতি ৭টি, দস্যুতা ৭টি, ডাকাতির প্রস্তুতি ৯টি, বিস্ফোরক আইনে ৫টি, মাদক ৪টি, অস্ত্র ৩টি, চুরি ২টি এবং হত্যা ১টি মামলা রয়েছে।
পুলিশের তথ্যমতে, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, দস্যুতা, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
গ্রেফতারকৃত রাসেল আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন