প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল মান্নান ওরফে মুন্নাফ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে এই ঘটনা ঘটে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ডেংগা মোড় সংলগ্ন এলাকায়। নিহত আব্দুল মান্নান উপজেলার পাইসকা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রতিবেশী মোস্তফার সঙ্গে ডেংগা মোড় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন আব্দুল মান্নান। সেখানে তিনি যখন মোস্তফার জন্য অপেক্ষা করছিলেন, তখন মোস্তফা রাস্তার পাশে প্রস্রাব করার জন্য থামলে মান্নান একাই সামনে অগ্রসর হন। তিনি লুৎফর রহমানের কচুক্ষেতের উত্তর-পূর্ব কোণে মোতালেবের চায়ের দোকান থেকে প্রায় ৪০ গজ উত্তরে পৌঁছালে, তখনই আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশের কচুক্ষেতে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। কিছুক্ষণ পর আব্দুল মান্নানের চিৎকার শুনে মোস্তফা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয় লোকজন ও স্বজনদের সহায়তায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন