প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রোপার্টিজে গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে সালমান মুক্তাদিরের স্টুডিওতে। এ ঘটনার পর সালমান মুক্তাদির রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করে অভিযোগ করেন।
এ ঘটনায় ফেসবুকে একটি পোস্ট করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্টে সাদিয়া লিখেছেন— সালমান মুক্তাদিরের স্টুডিতে ঘটে যাওয়া ঘটনা সত্যিই হৃদয়বিদারক এবং মেনে নেওয়ার মতো নয়।
তিনি আরও বলেন, সালমানের মতো একজন মানুষের প্রতি এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। তিনি উল্লেখ করেন, "এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে যে, তারা ভালো কিছু জীবনে দেখেনি, আর দেখলেও সেটি হজম করতে পারে না। কী লজ্জাজনক! কী দুঃখজনক!"
সামাজিক যোগাযোগমাধ্যমে সাদিয়ার পোস্টটি নিয়ে প্রতিক্রিয়া এসেছে ১২ হাজারেরও অধিক। মন্তব্য এসেছে এক হাজারের বেশি। অনেকেই ঘটনার নিন্দা জানিয়েছেন, আবার অনেকে সাদিয়ার পোস্ট ও সালমান মুক্তাদিরকে নিয়ে সমালোচনা করেছেন। সাদিয়া এসব মন্তব্যের জবাবও দিয়েছেন।
সাদিয়া আয়মান বলেন, "কী পরিমাণে ফ্রাস্ট্রেটেড মানুষগুলো যে কমেন্ট করছে! আহারে! ঠিক যাদের উদ্দেশ্য করে পোস্টটি করা সেই অশিক্ষিতগুলোই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেশন ঝাড়ছে! আহারে! প্রত্যেকটা কমেন্ট আজীবন থেকে যাবে ডকুমেন্টেড হয়ে।"
অভিনেত্রী আরও বলেন, "তোদের বাবা, মা সন্তানরা দেখবে যে, তুই কত বড় নোংরা মানুষ। আজীবনের জন্য স্বাক্ষর রেখে গেলি। আহারে!"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন