ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং
ভারতের কর্ণাটক

যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর


যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

ভারতের কর্ণাটকের পরিবহন মন্ত্রী বাইরাথি সুরেশ ছদ্মবেশে গণপরিবহন পরিদর্শনে গিয়ে যাত্রীদের নিত্যদিনের ভোগান্তির বাস্তব চিত্রের মুখোমুখি হয়েছেন।

১০০ রুপির নোটের ভাঙতি না থাকায় এক বাস কন্ডাক্টর তাকে বাস থেকে নামিয়ে দেন।

রোববার (১২ জুলাই) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া অনুমোদন

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১১ জুলাই) রাতে বেঙ্গালুরুর বাসসেবা পরিদর্শনের অংশ হিসেবে মুখে মাস্ক পরে সাধারণ যাত্রীর বেশে হেব্বাল থেকে নাগাশেট্টিহাল্লিগামী একটি বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশন (বিএমটিসি) বাসে ওঠেন সুরেশ। তিনি কন্ডাক্টরকে একটি ১০০ রুপির নোট দিয়ে দুটি টিকিট চান।

কন্ডাক্টর তার কাছে ভাঙতি চাইলে মন্ত্রী জানান, তার কাছে খুচরা রুপি নেই। তখন কন্ডাক্টর নিজের রুপি ব্যাগ দেখিয়ে বলেন, তার কাছে যথেষ্ট ভাঙতি নেই। এরপর ভাঙতি দিতে না পারলে মন্ত্রীকে বাস থেকে নেমে যেতে বলেন ওই কন্ডাক্টর। মুখে মাস্ক থাকায় কন্ডাক্টর বুঝতে পারেননি যে যাত্রীটি রাজ্যের পরিবহন মন্ত্রী। কোনো উত্তর না দিয়েই মন্ত্রী বাস থেকে নেমে যান।

সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত তিনি জয়মহল, টিভি টাওয়ার, আরটি নগর, সিবিআই রোড, হেব্বাল, মান্যতা টেক পার্ক, নাগাওয়ারা, হেন্নুর, হেন্নুর বান্দে, বায়রাথি বান্দে ও গেদ্দালাহাল্লি রুটে গণপরিবহন সেবা পর্যবেক্ষণ করেন।

এ সময় রাজ্যটির পরিবহন মন্ত্রী অল্প দূরত্বের জন্য একটি অটোরিকশাতেও ভ্রমণ করেন। নাগাশেট্টিহাল্লি এলাকায় যাত্রা শেষে মিটারে ভাড়া ৩০ রুপি দেখালেও চালক তার কাছে ৩৬ রুপি দাবি করেন। কারণ জানতে চাইলে চালক বলেন, মিটারটি পুনরায় ক্যালিব্রেট করা হবে। শেষ পর্যন্ত পরিবহনমন্ত্রী চালককে ৪০ রুপি পরিশোধ করে অটোরিকশা থেকে নেমে যান।

আরও পড়ুন: পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি ইশরাক হোসেনের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসডিজি ও আইসিপিডির অঙ্গীকার বাস্তবায়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকার আহ্বান ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


এসডিজি ও আইসিপিডির অঙ্গীকার বাস্তবায়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকার আহ্বান ডেপুটি স্পিকারের

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলনের (আইসিপিডি) অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় সংসদের সদস্যদের প্রয়োজন আরও কার্যকর ও জনসম্পৃক্ত ভূমিকা পালন করা। এ লক্ষ্যে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ নির্বাচনী এলাকায় কাজে লাগিয়ে জনগণকে সম্পৃক্ত করতে হবে।

আজ রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত ‘পার্লামেন্টস রোল ইন রিয়ালাইজিং এসডিজি’স এন্ড আইসিপিডি (SDGs and ICPD) কমিটমেন্টস’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে ডেপুটি স্পিকার বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ডেপুটি স্পিকার আরও বলেন, তিনি আজকের কর্মশালায় কেবল ডেপুটি স্পিকার হিসেবে নয়, একজন সংসদ সদস্য হিসেবেও অংশগ্রহণ করছেন। তিনি বলেন, কর্মশালাকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর আলোচনার বিষয়গুলো বাস্তব কর্মপরিকল্পনায় রূপ দেওয়ার দিকে মনোযোগী হতে হবে।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সংসদ সদস্যদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অবিলম্বে তুলে ধরেছেন। জনপ্রতিনিধি হিসেবে নিজেদের নির্বাচনী এলাকায় সচেতনতা সৃষ্টি, স্থানীয় প্রতিষ্ঠানসমূহকে সম্পৃক্তকরণ এবং কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে এসব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

ডেপুটি স্পিকার মন্তব্য করেন, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে বাল্যবিবাহের কুফল সম্পর্কে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণকে সচেতন করা যেতে পারে। একই সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় ও হাওর অঞ্চলে স্বাস্থ্যসেবা, পরিবেশ ও জীবিকার ওপর যে প্রভাব পড়ছে, তা মোকাবিলায় স্থানীয় বাস্তবতা ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। অতিবৃষ্টি, বন্যা, জলাবদ্ধতা, নদী ও হাওরে পলি জমাসহ বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট প্রকল্পকে অবহিত করার আহ্বান জানান। তিনি বলেন, স্কুলভিত্তিক গণসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তরুণদের সম্পৃক্ত করা সম্ভব। সংসদ সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণ এসব উদ্যোগকে আরও কার্যকর করবে।

তিনি আশা প্রকাশ করেন, কর্মশালার সুপারিশসমূহ বাস্তবায়নের মাধ্যমে এসডিজি ও আইসিপিডির অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় সংসদের ভূমিকা আরও শক্তিশালী হবে এবং জনগণ এর সুফল ভোগ করতে পারবে।

এ কর্মশালায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধান অতিথি, চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি বিশেষ অতিথি এবং সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া স্বাগত বক্তব্য প্রদান করেন।

এসময় হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, ইউএনএফপিএ-এর প্রতিনিধিসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন মাস না পেরোতেই ধসে গেল নতুন সংযোগ সড়ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


তিন মাস না পেরোতেই ধসে গেল নতুন সংযোগ সড়ক

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের সুরিয়া নদীর ওপর নির্মাণের তিন মাসের মধ্যে একটি গার্ডার সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। রবিবার এই ছবি তোলা হয়েছে। ২৫ লক্ষাধিক টাকার নির্মাণকাজে অনিয়মের অভিযোগ করা হয়েছে। টানা বৃষ্টির কারণে গত দুই দিন ধরে (গতকাল শনিবার এবং আজ রবিবার) সড়কটি ধসে পড়েছে। গত মার্চ মাসে অচিন্তপুর ইউনিয়নে সুরিয়া নদীর ওপর নির্মাণ কাজ শেষ হয়। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে অনিয়মের জন্যই সংযোগ সড়কটি ধসে পড়েছে। ৯৭ লাখ ৩৮ হাজার ৫৩০ টাকা ব্যয়ে ১৫ মিটার দীর্ঘ গার্ডার সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করেছে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। রবিবার (১২ জুলাই) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সংযোগ সড়কের একটি বড় অংশ ধসে সুরিয়া নদীতে বিলীন হয়ে গেছে। এতে নবনির্মিত সেতুর মাধ্যমে যানবাহন চলাচল হয়ে পড়েছে চরম ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, সেতুর সংযোগ সড়ক নির্মাণের সময়েই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। তারা জানান, মাটির বদলে বালু ব্যবহারের কারণে বৃষ্টিতে সড়কটি ধসে যেতে পারে। তবে কর্তৃপক্ষ কোন গুরুত্ব দেয়নি। অবশেষে চলমান টানা বৃষ্টিতে সেই আশঙ্কা সত্য হলো। এদিকে, সেতুর সংযোগ সড়ক ধসে পড়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী সহ সব শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। মারাত্মক ঝুঁকি নিয়ে ধসে যাওয়া অংশ দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে তাদের। তবে রিকশা, ভ্যান, ইজিবাইক, অটোরিকশা কিংবা কৃষিপণ্যবাহী যানবাহন একেবারে চলাচল করছে না। ফলে, কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেতেও অক্ষম হচ্ছেন। সংযোগ সড়কটি দ্রুত টেকসই সংস্কারের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা। এ সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলাল উদ্দিন জানান, ‘এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে পারছি না। প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিলের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হবে।’ গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা জানান, ‘ঘটনাস্থল সরেজমিন পরিদর্শনের জন্য পিআইওকে পাঠানো হচ্ছে। পরিদর্শন শেষে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ মাউশির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ মাউশির

দেশের সকল সরকারি কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য মাউশি (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) কর্তৃক একটি নির্দেশনা প্রদান করা হয়েছে, যাতে তারা নিজেদের কর্মস্থলে নিয়মিত যথাসময়ে উপস্থিত থাকেন।

মাউশির কলেজ শাখার একটি নোটিশে এ নির্দেশনার বিস্তারিত বিষয়টি জানানো হয়েছে।

নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে যে, সকল সরকারি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে নিয়মিত যথাসময়ে উপস্থিত থাকতে হবে।

এই নির্দেশনার অনুলিপি সংশ্লিষ্ট সকল দপ্তরসহ মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোকে প্রদান করা হয়েছে এবং তাদেরকে তাদের আওতাধীন সকল সরকারি কলেজে এই নির্দেশনার প্রতিপালন নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে বন্যার্ত ২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


সীমান্তে বন্যার্ত ২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিবি

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

রোববার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কোনাপাড়া গ্রামে এই ত্রাণ বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ মানুষ।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, 'সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি সব সময় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকার মানুষের সঙ্গে বিজিবির সুসম্পর্ক রয়েছে। স্থানীয় জনগণ বিজিবির ওপর আস্থা রাখে এবং বিভিন্ন কাজে সহযোগিতা করে।' তিনি বলেন, 'ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%