প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার ফলে ৬ কোটি ১০ লাখ থেকে ৬ কোটি ৮০ লাখ টন ধ্বংসস্তূপ জমা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এই ধ্বংসস্তূপের মধ্যে বিপজ্জনক বর্জ্য ও ক্যানসার সৃষ্টিকারী অ্যাসবেস্টস অন্তর্ভুক্ত রয়েছে। ফলে উপত্যকাটিতে ভয়াবহ পরিবেশ ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুদ্ধ ও সশস্ত্র সংঘাতে পরিবেশের শোষণ রোধে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়ে সতর্কবার্তা দেয় ফিলিস্তিনের পরিবেশ মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসরাইলি ধ্বংসযজ্ঞের কারণে গাজাজুড়ে ৬১ থেকে ৬৮ মিলিয়ন টন ধ্বংসস্তূপ জমেছে। এর মধ্যে প্রায় ৪০ লাখ টন বিপজ্জনক বর্জ্য এবং অন্তত ৫০ হাজার টন অ্যাসবেস্টস রয়েছে।
অ্যাসবেস্টস হলো এক ধরনের আঁশযুক্ত পদার্থ, যা ক্যানসার সৃষ্টি করতে পারে। অতীতে এটি নির্মাণ ও ভবনের তাপ নিরোধক উপকরণ হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হতো।
কর্তৃপক্ষ আরও জানায়, ইসরাইলি হামলায় গাজার ৮২ শতাংশ কৃষিজমি, জলপাই ও অন্যান্য ফলের ৯৭ শতাংশ গাছ এবং পানি ও পয়োনিষ্কাশন অবকাঠামোর ৮৪ শতাংশ ধ্বংস হয়েছে।
পয়োনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার ফলে প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার ঘনমিটার অপরিশোধিত বর্জ্যপানি গাজার রাস্তাঘাট ও জলাধারে গিয়ে পড়ছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের যুদ্ধে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। পাশাপাশি উপত্যকাটির বেসামরিক অবকাঠামোর ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন