প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিল্লির সংসদ ভবনের নর্থ ব্লক সংলগ্ন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই প্রশাসনিক ভবনটি, যা ব্রিটিশ আমলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের কার্যালয় ধারণ করে। ভবনটি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়।
কালো ধোঁয়ার খবর পাওয়ার পর, ঘটনাস্থলে দমকলের অন্তত ছয়টি ইউনিট পৌঁছায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পুলিশের তথ্য অনুযায়ী, সরকারি ভবনের ছাদে সংস্কারকাজ চলছিল।
ছাদে অবস্থিত একটি পুরোনো প্লাস্টিকের পানির ট্যাঙ্কে আগুন লেগে গিয়েছিল, তবে শ্রমিকরা তা নিভিয়ে ফেলতে সক্ষম হন।
সূত্র: ইন্ডিয়া টুডে
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন