১২:৪৩ পি.এম
সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)’র সভাপতি হারুন জামিল এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো গভীর শোক প্রকাশ করেছেন।
আজ রোববার শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তারা এই শোক বার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় তারা উল্লেখ করেন, মরহুম জমির উদ্দিন সরকার ছিলেন এদেশের গণতান্ত্রিক আন্দোলন ও অভিযাত্রায় অগ্রসেনানি। সংসদীয় গণতন্ত্র চর্চার ইতিহাসে তাঁর অমূল্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিল একাধারে দেশের খ্যাতনামা আইনজীবী, রাজনীতিবিদ এবং সংসদে আইন প্রণয়নকারীর মূখ্য ভূমিকা পালনকারী।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তারা আরও বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনসহ বিভিন্ন সাংবিধানিক সংকটে মরহুম জমির উদ্দিন সরকার ঐতিহাসিক ভূমিকা পালন করেন। তাঁর জাতীয় সংসদ পরিচালনার ক্ষেত্রে ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে এবং এটি অনুপ্রেরণা যোগাবে। ব্যক্তিগত জীবনে তিনি দক্ষ আইনজীবী ছিলেন। সংসদ পরিচালনায় জমির উদ্দিন সরকারের দক্ষ ভূমিকা গণমাধ্যম কর্মীরা চিরকাল স্মরণে রাখবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন