প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জন্তরমন্তরে অভিজিৎ দীপক বলেন, অবিলম্বে অযোগ্য শিক্ষামন্ত্রীকে সরানো না হলে তরুণরা এবার খোদ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলবে। তিনি সতর্ক করে বলেন, একজন অযোগ্য মন্ত্রীকে কোটি কোটি শিক্ষার্থীর জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিলে ভবিষ্যতে মানুষ মোদীকে আর ভোট দেবে না।
সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে অভিজিৎ বলেন, আন্দোলন থামাতে ব্যারিকেড ও জ্যামার বসানোর পেছনে সরকার যে শক্তি খরচ করেছে, তা প্রশ্নফাঁস বন্ধে ব্যবহার করলে অন্তত ২২ জন শিক্ষার্থীর প্রাণ বাঁচত। আন্দোলন শুরুর এত দিন পর মোদির মন্তব্য করা এবং অযোগ্য মন্ত্রীকে রক্ষা করাকে অত্যন্ত লজ্জাজনক বলে অভিব্যক্তি করেন তিনি।
এদিকে, সিজেপির সঙ্গে সরকারের আলোচনা শুরু করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডা প্রস্তুতি নিচ্ছেন। তবে তাদের বলেছেন, আলোচনা মন্ত্রীভবন বা সরকারি কার্যালয়ে হবে। সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলোচনা হতে হবে জন্তরমন্তর বা কোনো নিরপেক্ষ স্থানে। দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এই দলটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন