প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রামে প্রথমবারের মতো কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রেজারি সামিট’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক, যা বিনিয়োগের নতুন সুযোগ অন্বেষণ এবং বাজারঝুঁকি মোকাবিলার কৌশল তুলে ধরার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।
১২ নভেম্বর অনুষ্ঠিত এ সামিটে বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ট্রেজারি ও ফাইন্যান্স কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
‘ট্রেজারি সামিট: মাস্টারিং বিলস, বন্ডস অ্যান্ড ডেরিভেটিভস’— শীর্ষক আয়োজনে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগের সম্ভাবনা এবং সুদের হার, বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও পণ্যমূল্যের ওঠানামাজনিত ঝুঁকি মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করা হয়।
এ সময় সোয়াপ ও কমোডিটি ডেরিভেটিভসসহ বিভিন্ন হেজিং সল্যুশন ব্যবহারের বিষয়ও তুলে ধরা হয়।
ব্র্যাক ব্যাংকের পক্ষে সেশন পরিচালনা করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আসিফ বিন ইদ্রিস, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং হেড অব ট্রেজারি নাজমুল আহসান।
অনুষ্ঠানে নাজমুল আহসান মন্তব্য করেন, পরিবর্তনশীল আর্থিক বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ঝুঁকি মোকাবিলায় সময়োপযোগী তথ্য ও বিশেষায়িত ট্রেজারি সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জানান, এ সামিটের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং ব্যবসার প্রবৃদ্ধিতে সহায়ক সমাধান প্রদানই ব্যাংকের লক্ষ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন