প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় নড়াইলের ঐতিহ্যবাহী লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও উন্নয়নকর্মী সাজ্জাদ হোসেন সিকদার দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি সোমবার দুপুরে এই দায়িত্বভার গ্রহণ করেন।
এ বিষয়ে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন, কার্যকর ব্যবস্থাপনা এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষা উন্নয়নে আগ্রহের বিষয়টি বিবেচনা করে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
সোমবার বিদ্যালয়ের হল রুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম, শিক্ষক, বিএনপি নেতৃবৃন্দ এবং সুধীজনরা। সভাপতি সাজ্জাদ হোসেন সিকদার বলেন, “লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”
উল্লেখ্য, বিএনপি নেতৃবৃন্দ বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন