প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে ভয়েস অব আমেরিকার প্রাক্তন প্রতিনিধি এবং সাপ্তাহিক বুধবারের প্রাক্তন নির্বাহী সম্পাদক আমির খসরু মারা গেছেন। তার বয়স ছিল ৬৪ বছর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কিডনি এবং লিভারের বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন খসরু। তার মেয়ে সাদিয়া আফরিন জানিয়েছেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে শনিবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আমির খসরু গুরুতর অসুস্থ হয়ে কয়েক দিন আগে সুপার স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল বলেও তিনি জানান।
চার দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করেছেন আমির খসরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সাপ্তাহিক বিচিত্রায় লেখালেখির মাধ্যমে তার সাংবাদিকতার শুরু।
পরে তিনি দৈনিক সংবাদ ও দৈনিক ইত্তেফাকে রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করেন। সাপ্তাহিক বুধবারের সম্পাদনার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। এরপর দীর্ঘ সময় ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধির দায়িত্ব পালন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন