প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলাকে স্মরণ করে প্রায় ১ হাজার ২০০ পদের নিরামিষ ব্যঞ্জন প্রস্তুত করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে সিলেটে বর্ণাঢ্য অন্নকূট মহোৎসব উদযাপন করা হবে মঙ্গলবার।
সিলেট নগরের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে।
অন্নকূট শব্দের বৈদিক অর্থ ‘অন্নের পাহাড়’ উল্লেখ করে ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী জানান, দেবরাজ ইন্দ্রের অতিবৃষ্টির হাত থেকে ব্রজবাসীদের রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত ধারণের লীলা স্মরণে, একাধিক চুলায় ভক্তদের সহযোগিতায় সারা রাত ধরে ১ হাজার ২শ পদের নিরামিষ পদ রান্না করা হবে এবং তা ভগবান গোবর্ধনের উদ্দেশে নিবেদন করা হবে।
এখানে অংশগ্রহণকারী সব ধর্ম-বর্ণের অনুসারীদের মাঝে মহাপ্রসাদ ও শিবমন্দিরে প্রসাদ বিতরণ করা হবে। আয়োজকদের ঘোষিত সূচি অনুযায়ী, ভোরে মঙ্গল আরতির মাধ্যমে উৎসবের শুভ সূচনা হবে। এরপর সকালে দর্শন আরতি, গুরুপূজা, শ্রীমদ্ভাগবত পাঠ এবং দুপুরে গো-ব্রাহ্মণ পূজা, গিরিগোবর্ধন পূজা, ভোগ আরতি ও অন্নকূট লীলা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এই উৎসবে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন