প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যরাত থেকে কুয়াশার চাদরে চারপাশ ঢেকে যায়। দূরের পথ ঝাপসা হয়ে যায়, এবং ঘাসের ডগায় শিশির জমে থাকে। উত্তরের জেলা নীলফামারীতে হিমেল হাওয়ার মধ্যে শীতের আগমনী বার্তা অনুভূত হচ্ছে। তবে কিছুক্ষণ পর সূর্যের আলো বাড়তে শুরু করলে ধীরে ধীরে কুয়াশা কেটে যাচ্ছে। ভোরের এই পরিবর্তিত আবহাওয়া উত্তরাঞ্চলের জনপদে ঋতু বদলের বার্তা দিচ্ছে।
স্থানীয়দের মতে, চলতি মৌসুমে এটি প্রথম উল্লেখযোগ্য কুয়াশা। গত কয়েকদিন ধরে রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। ভোরের কুয়াশা ও শিশিরের উপস্থিতি শীতের আগমনী বার্তা হিসেবে দেখা যাচ্ছে।
স্কুল শিক্ষার্থী সাদিক ও জিহাদ জানিয়েছেন, "যদি ঠান্ডা পুরোদমে শুরু না হয়, তবুও সকালের কুয়াশা দেখতে অনেক চমৎকার লাগছে। কুয়াশা উপভোগ করতে আমরা সকাল সকাল উঠছি, অনেক ভালো লাগছে। সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত কুয়াশা থাকে, এরপর সব দিক পরিষ্কার হয়ে যায়।"
এদিকে, জেলার বিভিন্ন এলাকায় আগাম আলু ও শীতকালীন সবজির আবাদ শুরু হয়ে গেছে। অনেক কৃষক ইতোমধ্যে জমিতে আলুর বীজ রোপণ করতে শুরু করেছেন।
আগাম আলুচাষি হামিদার রহমান জানিয়েছেন, "এবার ৮ বিঘা জমিতে আগাম আলু রোপণ করব। এর মধ্যে ৩ বিঘা জমিতে রোপণ করেছি। আবহাওয়া ভালো থাকলে লাভ হবে আশা করা যায়, কিন্তু বৃষ্টি হলে বীজ আলু পচে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।"
সৈয়দপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আইয়ুব আলী জানিয়েছেন, শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে অক্টোবরেই পুরোদমে শীত নামবে। আজ সকালে ২৩ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ মাসের ১০ তারিখে ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন