প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আশুলিয়ার শ্রীপুরে মাদ্রাসা ট্রাস্টের নিয়ন্ত্রণ ও মার্কেট দখল করার উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এ সময় মাদ্রাসায় থাকা নগদ অর্থ লুট করে এবং সিসিটিভি কন্ট্রোলার নিয়ে যায়।রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার শ্রীপুর এলাকার তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসা এবং আশিয়া আশরাফ মহিলা মাদ্রাসায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেলের সময় প্রধান ফটক দিয়ে শতাধিক ব্যক্তি হেলমেট পরে দেশীয় অস্ত্র ও লাঠি হাতে মাদ্রাসায় প্রবেশ করে। তারা বিভিন্ন স্থানে ভাঙচুর করে। এ সময় খবর দেওয়ার পর থানার পুলিশ ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা টাকা ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।প্রতিষ্ঠানটির সহকারী প্রশাসনিক কর্মকর্তা দাবিদার লিটন গাজী জানিয়েছেন, ট্রাস্টের নিয়ন্ত্রণ নিতে একটি গ্রুপ হামলা চালিয়েছে। হামলার সময় ক্যাশে থাকা নগদ অর্থ, সিসিটিভি ক্যামেরার কন্ট্রোলার, মোবাইল ফোন, ল্যাপটপ নিয়ে যায়। এছাড়া বিভিন্ন কক্ষ, আসবাবপত্র, কম্পিউটার ও গ্লাস ভাঙচুর করা হয়।তিনি আরও বলেন, হাসান, হুমায়ুন এবং জাকির পুরো মাদ্রাসায় হামলা ও লুটপাট চালিয়েছে। ট্রাস্টি বোর্ডের বিষয়ে কোনো ঝামেলা নেই, কারণ সেটিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। পুলিশকে দিয়ে ভুয়া বা মিথ্যা মামলা করিয়ে এই অপকর্ম ও হামলা ঘটানো হয়েছে।মাদ্রাসাটির উপ-পরিচালক সৈয়দ সানজিদ জানান, সন্ত্রাসীরা তাদের মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে এবং তারা সন্ত্রাসীদের কঠোর শাস্তির দাবি করেছেন।আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানিয়েছেন, তিনি বর্তমানে ঢাকায় একটি মিটিংয়ে আছেন। তিনি খবর পেয়েছেন যে দারুল ইহসান ট্রাস্টের আওতাধীন মাদ্রাসায় একটি ঝামেলা বা সংঘর্ষ চলছে। তবে তিনি উল্লেখ করেছেন যে ট্রাস্টি বোর্ড নিয়ে এই ঝামেলা হতে পারে, কিন্তু গুলির মতো কোনো ঘটনা ঘটেছে বলে তিনি শুনেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন