প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, যাতে দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়। এই পরিকল্পনার পাশাপাশি, আগামী তিন বছরের মধ্যেই ধাত্রীবিদ্যায় দক্ষ আরো ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগের ব্যবস্থা করা হবে। রবিবার পর্তুগালের লিসবন সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বিপুলসংখ্যক মিডওয়াইফ নিয়োগের পূর্বে তাদের মাঠপর্যায়ে সেবার মান আরও উন্নত করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও উল্লেখ করেন তিনি। ড. জিয়াউদ্দিন হায়দার জানান, প্রশিক্ষণের মানোন্নয়ের জন্য সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। এর ফলে আমরা স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটি মানুষের, বিশেষ করে প্রিভেন্টিভ স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারব। সেইসাথে, আগামী তিন থেকে চার বছরে ২৫ হাজার মিডওয়াইফও পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন