প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে যে, মক্কা অঞ্চলের দিকে আসা একটি ড্রোন তারা ভূপাতিত করেছে। তাদের বক্তব্য, ড্রোনটি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্বারা ছোড়া হয়েছিল। তবে, গোষ্ঠীটি ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি একটি পোস্টে জানান, ‘হুতি সন্ত্রাসী মিলিশিয়াদের উৎক্ষেপণ করা একটি ড্রোন মক্কা অঞ্চলে শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে।’
অন্যদিকে, হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে একটি বিবৃতিতে বলেন, শুক্রবার সৌদি ভূখণ্ডের দিকে তাদের সংগঠন কোনো অভিযান পরিচালনা করেনি। তিনি আরও বলেন, মক্কার আকাশে ড্রোন ভূপাতিত করার সৌদি শত্রুপক্ষের দাবি সম্পূর্ণ মিথ্যা ও গুরুতর অপপ্রচার।
এর আগেই আল-মালিকি জানিয়েছিলেন, সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র জোটের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
সম্প্রতি সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে সংঘাতের মাত্রা বৃদ্ধি পেয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান ও হামলা চালিয়ে যাচ্ছে।
গত বৃহস্পতিবার হুতিরা দাবি করেছে, তারা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছয়টি হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে তেল স্থাপনা ও বিমানবন্দরও অন্তর্ভুক্ত ছিল।
২০১৪ সালের সেপ্টেম্বরে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় হুতিরা। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে ২০১৫ সালের মার্চ থেকে সৌদি দেশটির সংঘাতে জড়িয়ে পড়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন