প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে বন্দুকধারীর গুলিবর্ষণের ফলে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মিনদানো প্রদেশের দক্ষিণ কোতাবাতোর বাঙ্গা ন্যাশনাল হাইস্কুলে এই হামলার ঘটনা ঘটে।
তবে হতাহতের সঠিক সংখ্যা নিয়ে স্থানীয় গণমাধ্যম ও প্রশাসনের বক্তব্যে কিছুটা ভিন্নতা দেখা গেছে। দক্ষিণ কোতাবাতোর গভর্নর রেইনালদো তামায়ো সাংবাদিকদের জানান, হামলায় একজন নিহত হয়েছেন এবং আহত চারজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলাকারীর পরিচয় কিংবা সে নিহত বা আহতদের মধ্যে রয়েছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি। অন্যদিকে, স্থানীয় কিছু গণমাধ্যম অন্যান্য কর্মকর্তাদের বরাতে হতাহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে।
ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে বাঙ্গা পৌরসভার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সব ধরনের শ্রেণি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রাথমিক সহায়তার জন্য ঘটনাস্থলে ফিলিপাইন রেড ক্রসের একটি চিকিৎসা দল পাঠানো হয়েছে।
ফিলিপাইনের শিক্ষা বিভাগ এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের নিরাপত্তাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রকৃত ঘটনা উন্মোচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে শান্ত থাকার এবং যাচাই না করা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ফিলিপাইনে সাধারণ মানুষের মধ্যে আগ্নেয়াস্ত্রের মালিকানা ও ব্যবহার তুলনামূলক বেশি হলেও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা একেবারেই বিরল। এর আগে গত জুন মাসে দেশটির মধ্যাঞ্চলের একটি স্কুলে সহপাঠীদের গুলিতে ৩ জন নিহত ও কয়েকজন আহত হন। সে সময় পুরোনো বিরোধ ও বুলিংয়ের জেরে ওই হামলা চালানো হয়েছিল বলে পুলিশ জানিয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন