প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরে এসেছেন।
তিনি মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বাসায় ফেরেন।
এর আগে, মন্ত্রীর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়। এর মধ্যে দুটি ব্লকে রিং (স্টেন্ট) বসানো হয়েছে। অন্য ব্লকটিতে বেলুন এনজিওপ্লাস্টির মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়।
রোববার বিকেল ৫টার দিকে চিকিৎসকেরা তার এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন। পরে চিকিৎসক ডা. ফজলে রাব্বি সংবাদমাধ্যমকে জানান, এনজিওপ্লাস্টির পর মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো রয়েছে। তবে সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
এর আগে, গত শনিবার সকালে মন্ত্রী বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন। পরীক্ষায় হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন