০৪:৩২ পি.এম
বিএনসিসির কার্যক্রমকে যুগোপযোগী করতে যথাযথ বিনিয়োগের ব্যবস্থা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার, ২৯ জুন, ২০২৬ তারিখে, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় দ্বারা আয়োজিত ন্যাশনাল লেভেল স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এ সময় বিএনসিসি ক্যাডেটরা তাকে ‘গার্ড অব অনার’ দেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসনে ন্যস্ত
পরে প্রধানমন্ত্রী বিএনসিসি ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, বিএনসিসি তরুণ প্রজন্মের নেতৃত্বের গুণাবলি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্কুল, কলেজ থেকে মৌলিক সামরিক প্রশিক্ষণ ও সমাজ কল্যাণমূলক কার্যক্রমের জন্য বিএনসিসি প্রতিষ্ঠিত হয়েছে।
জেলা উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রম আরও বাড়ানোর লক্ষ্যে সরকার উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, যদি বিএনসিসির প্রশিক্ষণ কাজকে যুগোপযোগী করার জন্য যথাযথ বিনিয়োগ নিশ্চিত করা যায়, তাহলে এ বাহিনী তরুণ সমাজের নৈতিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি এবং দেশপ্রেমে মানুষকে জাগ্রত করতে অনন্য ভূমিকা রাখতে সক্ষম হবে।
আরও পড়ুন: সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস ৭ নভেম্বর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন