প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের আকস্মিক মৃত্যু ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে।
মৃত্যুর সময় তার বয়স ছিল ৬৬ বছর।
কিন্তু রুশ মন্ত্রণালয় কীভাবে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি। সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
জ্যেষ্ঠ এই কূটনীতিক পশ্চিমাদের প্রতি প্রকাশ্য নিন্দা জানাতে অভ্যস্ত ছিলেন। ২০২৫ সালের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। তার নিয়োগের উদ্দেশ্য ছিল মার্কিনিদের সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপন করা।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা প্রদান করায় রাশিয়ার সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি ঘটে। অন্যদিকে, মার্কিনিরা এই হামলার জন্য রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে।
তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবারও স্বাভাবিক হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত হওয়ার আগে, ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি কানাডার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এরপর তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন