প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুদ্ধে যুক্তরাষ্ট্রকে হারানোর জন্য এক অভিনব কৌশল নিয়েছে ইরান। তারা সরাসরি অস্ত্রের সংঘাত থেকে দূরে থাকছে এবং বেছে নিয়েছে অর্থনৈতিক যুদ্ধ। এই যুদ্ধে তাদের সবচেয়ে বড় তুরুপের তাস হলো হরমুজ প্রণালি। ইরান চায়, যুক্তরাষ্ট্র যেন তাদেরই পরাজয় মেনে নিয়ে এই অঞ্চল ছেড়ে চলে যায়।
ইরানের রাজধানী তেহরান থেকে ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস-এর অধ্যাপক মোস্তফা খোশচেশম আল জাজিরাকে নিশ্চিত করেছেন এই তথ্য। তিনি বলেন, ইরান ভাল করেই জানে, যুদ্ধে আমেরিকাকে পরাজিত করতে হলে একতরফা বা অসম যুদ্ধের পথই গ্রহণ করতে হবে। আর এমন অর্থনৈতিক যুদ্ধে হরমুজ প্রণালির গুরুত্ব সবচেয়ে বেশি। এ কারণেই তারা সিদ্ধান্ত নিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ রাখার ব্যাপারে তারা অনড়।
যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের দাবি আদায়ের জন্য এই নৌপথটিকে তারা চূড়ান্ত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাদের লক্ষ্য হলো, সমঝোতা স্মারকে উল্লেখ থাকা বিভিন্ন শর্তগুলো মানতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করা। এর মধ্যে রয়েছে, ইরানের আটকে থাকা সম্পদ ফিরিয়ে দেওয়া, লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের অবসান, গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং নৌ অবরোধ তুলে নেওয়া।
এদিকে, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচলের যে দাবি যুক্তরাষ্ট্র করেছে, তা পুরোপুরি নাকচ করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তারা জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া সেখানে কোনো নৌযান যাতায়াত করতে পারবে না। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সূত্রে খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র বলেছেন, অতীতের মতোই ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরিচালনা ও নিয়ন্ত্রণে রয়েছে হরমুজ প্রণালি। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ইরানের ক্ষমতাধর সশস্ত্র বাহিনীর অনুমতি ও তত্ত্বাবধান ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলের ট্যাংকার এই প্রণালি দিয়ে নিরাপদে পার হতে পারবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন