প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেরালা রাজ্যে বৃষ্টিজনিত দুর্ঘটনায় প্রাণ হারানো ১১ জনের মধ্যে রয়েছে। অন্যদিকে প্রতিবেশী কর্ণাটক রাজ্যে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে মারা গেছেন একই পরিবারের তিনজন।
বার্তাসংস্থা রয়টার্স এবং স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, রবিবারের মধ্যে কেরালায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছায়। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজ্যজুড়ে খোলা ২৭৫টি ত্রাণশিবিরে প্রায় ৭ হাজার ৭০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
পরিস্থিতি মূল্যায়নে সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসার কথা কেরালা সরকারের। এর আগে, বন্যাকবলিত এলাকাগুলোতে কাদা ও ময়লা পরিষ্কারের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে রাজ্যের বেশ কিছু এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষক নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই শত শত বাড়িঘর, কেরালা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারও রাজ্যের একাধিক এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি এবং দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বর্ষণের জেরে কর্ণাটকে পাহাড় ধসে এক দম্পতি ও তাদের ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই রাজ্যেই উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন