প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. মাসুম বিল্লাহ (৩০) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ছিলেন একটি মসজিদের মুয়াজ্জিন।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে এই দুর্ঘটনাটি ঘটেছিল। গুরুতর আহত অবস্থায় মো. মাসুম বিল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে শাহজাহানপুর থানার উপপরিদর্শক এসআই প্রণজিত মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাতে মো. মাসুম বিল্লাহ মোটরসাইকেলে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে বাসায় যাওয়ার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। রাস্তায় পড়ে থাকতে দেখে অন্য একটি গাড়ির চালক শাহজাহানপুর থানায় খবর দেন। এরপর শাহজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
উল্লেখ্য, মাসুম বিল্লাহ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কান্দুলিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন