প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ বুধবার ২৮ অক্টোবর ২০২৬। ইতিহাসের দিক থেকে এই দিনটি উল্লেখযোগ্য ও স্মরণীয়। আসুন, এক নজরে দেখে নেওয়া যাক—এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৪৯২ সালে ইতালীয় নাবিক ও অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন।
১৬৩৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ঘটে।
১৭২৬ সালে জোনাথন সুইফটের কালজয়ী গ্রন্থ ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশিত হয়।
১৭৪৬ সালে পেরুর লিমা-কালাওতে একটি শক্তিশালী ভূমিকম্পে ১৮ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।
১৮৩১ সালে মাইকেল ফ্যারাডে প্রথম ডাইনামো তৈরি করেন।
১৮৮৬ সালে ফ্রান্স যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসেবে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উৎসর্গ করে।
১৯০৪ সালে সেন্ট লুইস পুলিশ তদন্তে নতুন পদ্ধতি ‘ফিঙ্গারপ্রিন্ট’ ব্যবহার শুরু করে।
১৯১৮ সালে চেকোস্লোভাকিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯২০ সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয়।
১৯২৯ সালে ফ্লোরিডায় একটি বিমানে প্রথম শিশুর জন্ম হয়।
১৯৪০ সালে ফ্লোরেন্সে অ্যাডলফ হিটলার ও বেনিতো মুসোলিনির সাক্ষাৎ হয়।
১৯৪৪ সালে মিত্রবাহিনী ও বুলগেরিয়ার মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৫২ সালে গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।
১৯৬২ সালে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সমাপ্তি ঘটে।
১৯৬২ সালে গভর্নর আবদুল মোনেম খান শপথ গ্রহণ করেন।
১৯৮৯ সালে ভারতে একটি ট্রেন দুর্ঘটনায় ১১৮ জন নিহত হন।
১৯৯১ সালে পোল্যান্ডের নির্বাচনে ক্ষমতাচ্যুত কমিউনিস্ট পার্টি আবার বিজয়ী হয়।
২০০৬ সালে বিচারপতি কে.এম. হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণে বাধা দিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডাকে দলীয় নেতা-কর্মীরা ‘বৈঠা-লাঠি’ নিয়ে রাস্তায় নামে। এতে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর সংঘর্ষে সারাদেশে ১৮ জন নিহত হন।
জন্ম
১৫৮৫ সালে জন্মগ্রহণ করেন কর্নেলিয়াস জান্সেন, ডাচ বিশপ ও ধর্মতত্ত্ববিদ।
১৬৯৬ সালে মরিস, কাউন্ট ডি স্যাক্স, ফরাসি মার্শাল জেনারেল জন্মগ্রহণ করেন।
১৮০৪ সালে পিয়ের ফ্রাসোয়া ভেরহুলস্ট, বেলজিয়ান গণিতবিদ ও তাত্ত্বিক জন্মগ্রহণ করেন।
১৮৬৬ সালে যোগীন্দ্রনাথ সরকার, প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক জন্মগ্রহণ করেন।
১৮৬৭ সালে ভগিনী নিবেদিতা, অ্যালো-আইরিশ বংশোদ্ভূত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা ও স্বামী বিবেকানন্দের শিষ্যা জন্মগ্রহণ করেন।
১৯০২ সালে এলসা ল্যানচেস্টার, ইংরেজ অভিনেত্রী জন্মগ্রহণ করেন।
১৯১২ সালে রিচার্ড ডল, ব্রিটিশ শারীরবিজ্ঞানী জন্মগ্রহণ করেন।
১৯১৩ সালে ডগলাস সেয়ালে, ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক জন্মগ্রহণ করেন।
১৯১৪ সালে রিচার্ড লরেন্স মিলিংটন সিঞ্জ, নোবেলজয়ী ব্রিটিশ প্রাণরসায়নবিদ জন্মগ্রহণ করেন।
১৯১৪ সালে জোনাস সল্ক, মার্কিন পোলিও প্রতিরোধক ওষুধের উদ্ভাবক জন্মগ্রহণ করেন।
১৯৩৮ সালে অ্যানা পেরি, ইংরেজ লেখক জন্মগ্রহণ করেন।
১৯৫৫ সালে বিল গেটস, মার্কিন কম্পিউটার প্রোগ্রামার, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রধান নির্বাহী জন্মগ্রহণ করেন।
১৯৫৬ সালে মাহমুদ আহমাদিনেজাদ, ইরানের সাবেক রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেন।
১৯৬৩ সালে ইরোস রামাযোত্তি, ইতালীয় গায়ক, গীতিকার ও গিটারবাদক জন্মগ্রহণ করেন।
১৯৬৭ সালে জুলিয়া রবার্টস, মার্কিন অভিনেত্রী জন্মগ্রহণ করেন।
১৯৮০ সালে অ্যালান স্মিথ, ইংরেজ ফুটবলার জন্মগ্রহণ করেন।
১৯৮১ সালে অঙ্গনা রায়, বাঙালি ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী জন্মগ্রহণ করেন।
১৯৮৪ সালে ওবাফেমি মার্টিন্স, নাইজেরীয় ফুটবলার জন্মগ্রহণ করেন।
মৃত্যু
৩১২ সালে ম্যাক্সেনটিয়াস, রোমান সম্রাট মৃত্যুবরণ করেন।
১৪১২ সালে প্রথম মার্গারেট মৃত্যুবরণ করেন।
১৬২৭ সালে মোগল সম্রাট জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন।
১৭০৪ সালে জন লক, প্রভাবশালী ইংরেজ দার্শনিক মৃত্যুবরণ করেন।
১৮৯৪ সালে রেভারেন্ড লালবিহারী দে, বাংলার প্রথম লোককাহিনি সংগ্রাহক মৃত্যুবরণ করেন।
১৯০০ সালে ম্যাক্স মুলার, ভারতবিদ, সংস্কৃত ভাষার বিশিষ্ট পণ্ডিত ও অনুবাদক মৃত্যুবরণ করেন।
১৯৩৭ সালে অবনীনাথ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি বিপ্লবী ও কমিউনিস্ট নেতা মৃত্যুবরণ করেন।
১৯৭১ সালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বাংলাদেশি শহীদ মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেন।
১৯৭৩ সালে তহা হুসাইন, মিশরীয় ইতিহাসবিদ, লেখক ও অধ্যাপক মৃত্যুবরণ করেন।
১৯৯২ সালে শ্রীজীব ন্যায়তীর্থ, বিশিষ্ট ভারতীয় সংস্কৃত পণ্ডিত মৃত্যুবরণ করেন।
১৯৯৮ সালে টেড হিউজ, নোবেলজয়ী ব্রিটিশ কবি মৃত্যুবরণ করেন।
২০০২ সালে অন্নদাশঙ্কর রায়, স্বনামধন্য বাঙালি কবি, ছড়াকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক মৃত্যুবরণ করেন।
২০০৫ সালে রিচার্ড এরেট স্মোলি, নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ মৃত্যুবরণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন