প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের মতো মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকা আগে অনুষ্ঠিত হতো চার বছর পর পর। কিন্তু ২০১৫ সাল থেকে সেই নিয়ম পরিবর্তিত হয়েছে। ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই নয় বছরে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছে মোট পাঁচবার। তবে, ২০২৮ সাল থেকে এই টুর্নামেন্ট আবারও ফিরে আসছে পুরাতন নিয়মে। অর্থাৎ, ২০২৮ সাল থেকে ফের চার বছর পর পর অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা।
কোপা আমেরিকার প্রথম আসর শুরু হয়েছিল ১৯১৬ সালে। ১৯৭৫ সাল থেকে এটি বিশ্বকাপের মতো ধারাবাহিকভাবে চার বছর পর পর অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে, ২০১৫ সালের পর নিয়ম পরিবর্তন হতে শুরু করে।
২০১৫ সালের পর ২০১৬ সালেই আবার মাঠে গড়ায় কোপা আমেরিকার আসর। ওই দুই আসরে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চিলি। তিন বছর পর আবারও কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়। সেবার আর্জেন্টিনা প্রতিযোগিতা থেকেই বাদ পড়েছিল। ফাইনালে পেরুকে হারিয়ে শিরোপা জেতে ব্রাজিল।
এরপর ২০২১ ও ২০২৪ সালে টানা দুবার শিরোপা জয়ের স্বাদ নেয় আর্জেন্টিনা। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি (৩০ বার) ফাইনাল খেলেছে আলবিসেলেস্তেরা। তাদের মধ্যে সবচেয়ে বেশি মোট ১৬ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। উরুগুয়ে ১৫টি শিরোপা নিয়ে দ্বিতীয় স্থানে আছে, তারা মোট ২১টি ফাইনাল খেলেছে।
এই তালিকায় ব্রাজিল তৃতীয় স্থানে রয়েছে। তারা ২০ বার ফাইনাল খেললেও মাত্র ৯টি শিরোপা জিতেছে। এছাড়া প্যারাগুয়ে ৮ বার, চিলি ৬ বার, পেরু ও কলম্বিয়া ৩ বার করে এবং বলিভিয়া ও মেক্সিকো চ্যাম্পিয়ন হয়ে ২ বার করে শিরোপা জিতেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন