প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়ার রাজধানী মস্কোতে ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এই আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজনে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের প্রভাষক ও প্রকৌশলী রাহাত উদ্দিন।
‘ডিজিটাল সলিউশন্স’ প্রযুক্তি আয়োজনের অংশ হিসেবে গ্লোবাল ডিজিটাল ফোরাম অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ফোরামে ১১০টি দেশের প্রতিনিধি ছাড়াও সরকারি ও আন্তর্জাতিক সংস্থা, প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ, শিক্ষাপ্রতিষ্ঠান, ডেভেলপার ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
ফোরামে ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত অবকাঠামো, উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে প্লেনারি সেশন, বিজনেস ট্র্যাক, শিক্ষাবিষয়ক কর্মশালা, ব্যবহারিক সেশন, বিজনেস ম্যাচিং, নেটওয়ার্কিং এবং প্রযুক্তি প্রদর্শনী।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ের শিক্ষক রাহাত উদ্দিন মন্তব্য করেন, আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে নতুন প্রযুক্তি ও শিল্পখাতের সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে জানার পাশাপাশি আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও প্রযুক্তি উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, একজন প্রকৌশল শিক্ষক হিসেবে এটি বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তিবিদ ও আইটি বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার এবং নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ। অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি একাডেমিয়া ও শিল্পখাতের সংযোগ আরো শক্তিশালী করতে এ অভিজ্ঞতা কাজে লাগানোর ইচ্ছা প্রকাশ করেন।
ফোরামে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ডিজিটাল সমাধান ও উদ্ভাবন প্রদর্শন করবে। রাহাত উদ্দিনের প্রত্যাশা, এসব কার্যক্রম থেকে পাওয়া অভিজ্ঞতা ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর প্রকল্প, গবেষণা ও উদ্ভাবনী কাজে কাজে লাগানো যাবে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, গ্লোবাল ডিজিটাল ফোরামের লক্ষ্য আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতা বাড়ানো, ডিজিটাল প্রবণতা নিয়ে মতবিনিময় এবং বিভিন্ন দেশের প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও অংশীদারত্বের সুযোগ তৈরি করা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন