প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরে হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে শফিকুল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু ঘটে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সাতগাঁও গ্রামের ইসহাক মেম্বারের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সকালে শফিকুল হাঁস চরাতে পাউকাটা হাওরে গিয়েছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, ‘বজ্রপাতে শফিকুলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, নিহতের দাফন-কাফনের জন্য নিয়ম অনুযায়ী সরকারি সহায়তা প্রদান করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন